Description :
আরশাদের চোখে স্বচ্ছ আকাশের প্রতিফলন। হাত দুটো সবুজ ঘাসের ওপর। লজ্জার মাথা খেয়ে ঘোরলাগা চোখে অরা তাকিয়ে আছে তার দিকে। এ জীবনে দেখা সবথেকে সুন্দর দৃশ্যটা তার সামনে। এই দৃশ্যের একটা মুহূর্ত থেকেও কী করে বঞ্চিত করে চোখ দুটোকে? ছেলেটার সঙ্গে চোখাচোখি হতেই অবশ্য চট করে অন্যদিকে মুখ ফিরিয়ে নিলো অরা। সূক্ষ্ম হাসি হেসে আরশাদ অন্যরকম গলায় বলল,